ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ৪ অক্টোবর ২০২৬
দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
পুকুরে ডুবে মারা যায় শিশু সিয়াম। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝপাড়ায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম কুতুবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

Advertisement

স্থানীয় ও পরিবারের সূত্রে জানাযায়, বাড়ির পাশের পুকুরপাড়ে সিয়াম ও তার সমবয়সী চাচাতো ভাই সাইম খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সিয়াম হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে সাইম দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোজাখুজি করে সিয়ামকে উদ্ধার করেন। তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!