ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত নারী মাদক কারবারি নাজমা বেগম। ছবি - ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গা পৌর এলাকা ভিমরুল্লা নতুন জেলখানা  এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৭০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভিমরুল্লা এলাকা  জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’ নামের একটি চা ও মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃত নাজমা বেগম কুষ্টিয়া পৌরশহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী, তার পিতার নাম মৃত. লবু শেখ।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় ‘মিম স্টোর’-এর সামনে বেঞ্চে বসে থাকা নাজমা বেগমের ডান হাতের একটি পলিথিন প্যাকেট তল্লাশি করা হয়।  এ সময় তার প্যাকেটের ভেতর থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট  থেকে মোট ৩০ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ২০ গ্রাম ওজনের ২ শত পিস এবং অপর প্যাকেটে ১০ গ্রাম ওজনের ১ শত পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এই ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএনসি নিশ্চিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!