[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে রেল জংশনের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে রেল জংশনের দাবিতে মানববন্ধনে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা । ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পে সিরাজগঞ্জ শহরের রায়পুরে জংশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মুজিব সড়কে ভাসানী ডিগ্রি কলেজের সামনে রেল বাঁচাও আন্দোলন কমিটি আয়োজিত মানববন্ধনে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিরাজগঞ্জবাসীর আন্দোলনের ফলে সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অথচ সিরাজগঞ্জের মানুষ এই রেলে উঠতে পারবে না এটা মেনে নেওয়া যায় না। ওই প্রকল্পে সিরাজগঞ্জে কোনো জংশন রাখা হয় নাই। সিরাজগঞ্জ শহরকে রেল বঞ্চিত করা হচ্ছে।
এ সময় রেল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুব-এ-খোদা টুটুল, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, তারিকুজ্জামান টরিক ও মওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষক ডা. র ম রাজ্জাক। এ সময় মওলানা ভাসানী ডিগ্রি কলেজ শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!