ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান পেলেন পিপিএম-সেবা পদক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান পেলেন পিপিএম-সেবা পদক
পিপিএম-সেবা পদক পেলেন হাবিবুর রহমান

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাতে পিপিএম-সেবা পদক তুলে দেন।

Advertisement

পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনে পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ পদকে ভূষিত হন।

পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা বলেন, এ অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। একই সঙ্গে এটি জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।

পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পিপিএম-সেবা পদক প্রদান করা হয়। মো. হাবিবুর রহমানের এ পদকপ্রাপ্তি তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/নারায়ণগঞ্জ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!