ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

Advertisement

‎জানা গেছে, উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রেকসোনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকরা।

‎এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!