ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টানা তিন দিন গ্যাসহীন থাকবে যেসব এলাকায়

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ২৬ জুলাই ২০২৬
টানা তিন দিন গ্যাসহীন থাকবে যেসব এলাকায়
সোমবার থেকে টানা ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়। ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন টানা ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৫ জুলাই) রাতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়:

সোমবার (২৭ জুলাই): কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা।

মঙ্গলবার (২৮ জুলাই): কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকা।

বুধবার (২৯ জুলাই): কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকা।

উলিখিত তিন দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেরামত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের কাজ শেষ হওয়ার পরপরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!