ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন: অতঃপর যা জানা গেল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:০০, ৯ অক্টোবর ২০২৬
দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন: অতঃপর যা জানা গেল
ছবি: সংগৃহীত

ব্যস্ততম রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার প্রাইম নামের ওই বাসে আগুন লাগে।

খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় ১৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য জানান।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। বাসটি শেরপুর থকে মহাখালী টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয়।

বৈদ্যুতিক গোলযোগ থেকে এটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাসটি খালি দাঁড়িয়ে ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!