ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ১৭ জুলাই ২০২৬
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনায় ট্রেনে কাটাপড়া মো. মুহিদ খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১৭ জুলাই) নেত্রকোনা পৌরসভাধীন রাজুরবাজার এলাকার ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল সড়কের পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত যুবক মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেতন।

নেত্রকোনা ফায়ার স্টেশেনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, আমরা শুক্রবার সকালে রাজুরবাজার রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে কালভার্ট এলাকায় গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করি। রেললাইন ও কালভার্টের ডোবায় পড়েছিল তার মরদেহ। আমাদের টিম নিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রাথমিকভাবে খবর নিয়ে জানা গেছে, ওই যুবক ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে মোহনগঞ্জ যাওয়ার পথে হয়তো পড়ে গিয়ে কাটা পড়েছেন।

এদিকে, মুহিদের মামা লিলু মোড়ল জানান, পরিবারের লোকজন ট্রেন আসার পর তাকে আর ফোনে পাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের খবর পেয়ে এসে তার মরদেহ শনাক্ত করি। সাপ্তাহিক ছুটিতে মুহিত বাড়ি এসেছিল। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!