নাটোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষ, নিহত ২
নাটোর শহরের দত্তপাড়া এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত এবং অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দুপুরের আগে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয়। নিহত ভ্যান চালকের বাড়ি নাটোর সদর উপজেলা অর্জুনপুর গ্রামের বাসিন্দা মাজম আলীর ছেলে তুমিজুদ্দিন (৪০) এ সময় ভ্যানে থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আহত যাত্রী আসাদুল বিকেল পাঁচটার দিকে মারা যান। নিহত আসাদুলের বাড়ি নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবারিয়া ইউনিয়নের দিয়ার সাতুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
.png)
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. জাকির হোসেন জানান, নিহত ভ্যানচালক নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা। হাসপাতালে ভর্তি আহত যাত্রী তিনিও মারা গেছেন। তার বাড়ি নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়ির দিয়ার সাতুরিয়া গ্রামে।
ওসি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ট্রাকটি শনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।