মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আফিস রানা নাঈম, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহাম্মেদ বাবু, ইউনুছ আলী ও শামছুল হক। এ ছাড়া সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন খালেদা আক্তার ও রেহেনা খাতুন।
.png)
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাতে শাহীনুর আলম ইকবাল বাড়ি থেকে চা খাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। পরে ৫ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পালাশকান্দা গ্রামে একটি সেপটিক ট্যাংকের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।