হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিশুর নাম রাইয়ান। সে শেরপুরের নকলা উপজেলার খয়রাপাড়া এলাকার বাসিন্দা।
.png)
গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরো ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
হাসপাতাল সূত্র জানায়, ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৭৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৭ জনের মৃত্যু হয়েছে।