নিহত মোয়াজ্জেম মোল্লা ওই এলাকার তমিজউদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই এলাকার মন্টু মিয়ার ছেলে লিটনের সঙ্গে নিহত মোয়াজ্জেমের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে শনিবার রাতে মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে লিটন ও তার লোকজন। এতে তিনি গুরুতর আহত হন।
.png)
পরে তাকে আশংকাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।