ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহ আমানতে সাত দিনে ৬৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ৭ মার্চ ২০২৬
শাহ আমানতে সাত দিনে ৬৮ ফ্লাইট বাতিল
ছবিতে শাহ আমানত বিমানবন্দর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত সাত দিনে মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ গতকাল শুক্রবার (৬ মার্চ) ১৪টি ফ্লাইট বাতিল হয়। এর আগে, বৃহস্পতিবার (৫ মার্চ) বাতিল হয় নয়টি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের এয়ারফিল্ডগুলো পুনরায় সচল না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে আপডেট তথ্য জানানো হচ্ছে।

Advertisement

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই অঞ্চলের প্রধান এয়ারফিল্ডগুলো বন্ধ রয়েছে। ফলে শুক্রবার পর্যন্ত গত সাত দিনে ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার তিনটি এরাইভাল ও তিনটি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের তিনটি এরাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট।

এদিকে, বিপর্যয়ের মধ্যেও মাস্কাট ও জেদ্দা রুটে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- সালাম এয়ারের মাস্কাট রুটের দুটি এরাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা রুটের একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট রুটের একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!