ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে সড়ক র্দুঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৬ মার্চ ২০২৬
টাঙ্গাইলে সড়ক র্দুঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এস এম জাহিদুর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় ডায়মন্ড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুর টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোড়াইয়ের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

দেওহাটা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!