ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৫, ৮ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে জামালপুর জেলার সরিষাবাড়ী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

Advertisement

এ দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং রেল লাইনের থেকে ট্রাক সরানোর কাজ চলছে। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!