ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ৮ জানুয়ারি ২০২৫
করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার রাত ১০টায় সদর উপ‌জেলার ক‌রোটিয়া বাজা‌রে এ ঘটনা ঘ‌টে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মঙ্গলবার রাতে স্থানীয়রা করটিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisement

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইঞা বলেন, খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তবে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!