ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৪, ২ জানুয়ারি ২০২৫
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার রাতে দৌলতপুর উপজেলার টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল টলটলিপাড়া এলাকার চঞ্চলের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালায়।

Advertisement

এ সময় ৭৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদকে আটক করে র‌্যাব।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৫ হাজার বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!