আটককৃতরা হলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দুর্বাচরা এলাকার আব্দুল হাকিম ওরফে আকমলের ছেলে মো. আশিকুজ্জামান (৩২), একই এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. আবু জাফর (৩২) ও রবিউল সরদারের ছেলে মো. রাসেল হোসেন (২৫)।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি অভিযান চলাকালে একটি সিএনজি থামানো হয়। এ সময় সিএনজিতে যাত্রীবেশে থাকা মো. আশিকুজ্জামান, মো. আবু জাফর ও মো. রাসেল হোসেনকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আটক করে পুলিশ।
.png)
দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, প্রতিদিনের ন্যায় পুলিশি চেকপোস্টে একটি সিএনজিতে ৩ জন যাত্রীবেশে অস্ত্র পাচারকালে পুলিশের সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।