ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১১ ডিসেম্বর ২০২৪
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল আটক
সিলেট সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি টাকার চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি টাকার চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গরবার ও বুধবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং পাথরকোয়ারীতে অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিন ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার, মোটরসাইকেল, রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭১ হাজার ১৫০ টাকা।

আরো পড়ুন >>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Advertisement

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়। আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!