ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:২০, ১১ ডিসেম্বর ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের সারি। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। 

বুধবার (১১ ডিসেম্বর) ভোর থেকে কুমিল্লার দাউদকান্দিতে এই যানজট শুরু হয়। 

বাসচালক সালাম জানান, সকাল ৭টায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। কিন্তু দাউদকান্দির রাজারহাট এলাকায় এসে যানজটে আটকা পড়েন। এতে তার দেড় ঘণ্টা সময় বেশি লেগেছে। 

Advertisement

যাত্রীরা বলেন, প্রতিটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে লোকাল বাস ও মাইক্রোবাসগুলো মহাসড়কে যাত্রী ওঠানামা করানো আর উল্টোপথে যানবাহন চলাচলের কারণে মহাসড়কে নিয়মিত যানজট হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চলাচল এবং উল্টোপথে যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!