ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুরে চার দফা দাবিতে বিহারিদের অনশন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৯ ডিসেম্বর ২০২৪
সৈয়দপুরে চার দফা দাবিতে বিহারিদের অনশন
সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠী বিহারিদের চারদফা দাবিতে দিনব্যাপী অনশন ধর্মঘট। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বসবাসকারী উর্দুভাষী জনগোষ্ঠী বিহারিরা চারদফা দাবিতে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিহারিরা দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সৈয়দপুর উপজেলা শহরস্থ শহিদ ডা. জিকরুল হক সড়কের শহিদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্রান্ডেড পাকিস্তানি জেনারেল রিপাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে চার দফা দাবিতে ২৩টি ক্যাম্পের উর্দুভাষী (বিহারি) জনগোষ্ঠী অনশন কর্মসূচিপালন করে। এতে আড়াই শতাধিক লোক অংশ গ্রহণ করেন।

Advertisement

দাবিসমূহ হলো- ক্যাম্পে বসবাসরতদের সরকারিভাবে পুনর্বাসন করতে হবে, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করতে হবে, রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!