ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩১, ১৬ ডিসেম্বর ২০২৪
নীলফামারীতে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
ছবি: মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

নীলফামারী জেলার সার্কিট হাউজ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে দুপুর ১২টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীর সূর্য সন্তানদের মৌলিক চাহিদা গুলো সঠিকভাবে সম্পাদনের জন্য জেলা প্রশাসন দেখবে বলে প্রতিশ্রুতি দেন। বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের জন্য সকলকে আহবান করেন।

তিনি আরো বলেন, ভবিষ্যতে ১৯৭১ ও ২০২৪ সালের মতো রক্ত দিয়ে আর যাতে আমাদের অধিকার আদায় করতে না হয় । এজন্য দেশের ভাবমূর্তি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে আহবান করেন।

Advertisement

এসময় মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমান জীবযাত্রা মান অনুযায়ী ভাতা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ফান্ডের নতুন কমিটি গঠনের জন্য আহবান করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক-আল-মাসুদ, নীলফামারীর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. জাহিদ মাহমুদ জীবন, নীলফামারী জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক জবা, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু এবং জেলার অন্যান্য মুক্তিযোদ্ধাসহ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!