বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মোতালেব একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুরে মোতালেব মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে- ভবঘুরে চলাফেরা করার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।