ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলীতে ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২৬ ডিসেম্বর ২০২৪
কর্ণফুলীতে ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ
নিহতরা। ছবি: সংগৃহীত

নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে একই স্থানে গোসল করতে নেমে নদীতে ডুবে যায় তারা। নিহতরা হলেন- প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্তের (১৭)।

Advertisement

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটকদল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্য থেকে তিনজন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দাস ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে মরদেহ দুটি একই স্থানে ভেসে উঠেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!