ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৬ ডিসেম্বর ২০২৪
দিনাজপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল 
তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

টঙ্গী ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার নিমতলা মোড়ে জুবায়ের পন্থী ও তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় তারা। 

Advertisement

এতে নেতৃত্ব দেন প্রফেসর ফরহাদ হোসেন ও মুফতি নজিবুল্লাহ (জিম্মাদার)। এ সময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ীর বারাইপাড়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মুহতামিম মাওলানা আব্দুল গফুর, মো. নুর ইসলাম, মোহাম্মদ আনোয়ারুল ইসলামসহ স্থানীয় তৌহিদী জনতা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!