সোমবার (২৩ ডিসেম্বর) নড়াইল চিত্রা রিসোর্টে এ মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন আরএইচস্টেপ ও আলোরধারা পাঠশালার আয়োজনে মেলায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় আরএইচস্টেপ এর উপ নির্বাহী পরিচালক মো. আশিকুল ইসলাম, ডিরেক্টর প্রোগ্রাম মো. মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. এলভিনা মোস্তারী, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রতন কুমার হালদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী মজুমদার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। ২০২২ সাল থেকে আলোরধারা পাঠশালা নড়াইলের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।