রোববার (২৪ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি মোসা. তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার ছয়ঘুরিয়া গ্রামের মো. মুকুল মোল্যার স্ত্রী। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না। তবে আসামি জামিনে যাওয়ার পর পলাতক রয়েছেন।
.png)
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুরে নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া গ্রামের শিবতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় নড়াইলের গোয়েন্দা পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি বাসে তল্লাশির সময় আসামি মোসা. তাসলিমা বেগম বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ভারতীয় ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ডিবির এসআই মো. শাহাবুর রহমান বাদী হয়ে নড়াইল সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। বিচারিক আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোসা. তাসলিমা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।