ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মন্দিরের ভেতর থেকে মালামাল লুট, গার্ডের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২১ ডিসেম্বর ২০২৪
মন্দিরের ভেতর থেকে মালামাল লুট, গার্ডের মরদেহ উদ্ধার
নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরোনো কাসা-পিতলের মালামাল লুটের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

শনিবার সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুর মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।

Advertisement

শ্মশানের সহ-সভাপতি সুবল কুমার দাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরের গার্ড শ্মশানের ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শ্মশান কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মন্দিরের ভেতরে তালা ভেঙে দানবাক্সসহ পুরোনো কাসা, পিতলের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি ৩/৪ বছর ধরে রাতে শ্মশানে থাকতেন বলে জানান তিনি।

ওসি মো. মাহাবুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, জড়িতদের চুরির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নাটোর মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!