পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহত ইজ্জত আলী গাজীপুর সদর উপজেলার স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের ছেলে ও পেশায় একজন দিনমজুর।
.png)
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।