নিহত মোতাহার সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার নামা-পোঁওতা ওয়ার্কশপ মসজিদ এলাকার তবিবর সরদারের ছেলে।
মোতাহার সরদারের স্ত্রী পারুল নেছা ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন মোতাহার সরদার মাঝেমধ্যে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি আবারো নিখোঁজ হন। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
.png)
এদিকে, ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে বাবলাতলী নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী মাছবোঝাই ট্রাক মোতাহার সরদারকে ধাক্কা দিলে তিনি পাশের খাদে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকে থাকা বাজারজাতের মাছগুলো পানিতে ভেসে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।