ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় নিহত ৪

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ১২ ডিসেম্বর ২০২৪
ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় নিহত ৪
ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটির বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।  

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি, ইমরান হাসান রাজন, মামুন ও দুলাল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ওই অটোরিকশার ধাক্কা লাগে। একপর্যায়ে অটোরিকশাটি ট্রাক ও কভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এতে অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরো  তিনজনকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!