নিহত নাহিদ আহমেদ সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা (পূর্বপাড়া) এলাকার ফুল মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন- সদর ইউপির সৈয়দটুলা এলাকার ইদন মিয়ার ছেলে আলাল মিয়া (২২) ও একই ইউপির কুট্টাপাড়ার সফর আলীর ছেলে জুনায়েদ মিয়া (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর থেকে সরাইল সদরে ৩ জন মোটরসাইকেলযোগে ফেরার পথে ইসলামাবাদ এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়।
.png)