ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, আরো ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ১১ ডিসেম্বর ২০২৪
সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই, আরো ৩ জন গ্রেফতার
তিন ছিনতাইকারী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের বহন করা গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় আরো  তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের খোয়া যাওয়া মোবাইল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন আনোয়ার হোসেন ওরফে রাজিব, রাকিম মিয়া, ও মিন্টু মিয়া। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, বান্দরবানের লামায় যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গত রোববার রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ছাত্র নেতাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাগসহ মালপত্র ছিনিয়ে নেয়। হামলায় গাড়ির কাচ ভেঙে দুজন আহত হয়েছেন।

এ ঘটনায় পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করে। দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে  ১৪৮টি চোরাই মোবাইলসহ আরো তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!