মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় দেন। সাজাপ্রাপ্ত হাসান রূপগঞ্জের বরাবো এলাকার ফজলুল হকের ছেলে।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালে রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ নভেম্বর রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকার মহিউদ্দিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রিয়াংকা বরাব এলাকার হাজি আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। আজ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।