ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১১ ডিসেম্বর ২০২৪
ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি। ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুন্নী আক্তার (২৫) ও স্ত্রী মোমেনা বেগম (৪৫)।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে ভূরুঙ্গামারীর দিকে আসার সময় সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। এ সময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোমেনা বেগমেরও মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!