ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাউখালীতে ট্রলার দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ১০ ডিসেম্বর ২০২৪
কাউখালীতে ট্রলার দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের 
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে ট্রলার দুর্ঘটনায় শংকর কুন্ডু নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট সংলগ্ন সোনাকুল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর কুন্ডু আমরাঝুড়ি ইউপির সোনাকুর গ্রামের চিত্তরঞ্জন কুন্ডুর ছেলে।

নিহতের সহোদর রনজিৎ কুন্ডু বলেন, বড় ভাই শংকর কুন্ডু রাতে কাউখালী বাজারের সুপারির আড়তে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রলারে করে নদী পার হওয়ার সময় দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয় ও বিপরীত দিক থেকে আসা ট্রলারের ধাক্কায় তিনি আহত হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুভ্রত কর্মকার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

Advertisement

কাউখালী থানার ওসি মো. সোলায়মান হোসেন বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!