ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ১৫ নভেম্বর ২০২৪
পিরোজপুরে জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মিরাজুল হক -ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ির গুইমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০২৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান। মামলা হলে দণ্ডবিধি ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিল।

Advertisement

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামিকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!