ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৬, ১০ ডিসেম্বর ২০২৪
৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 
আটককৃত রুবেল হাওলাদার -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী রুবেল হাওলাদারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট থেকে মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সেনাবাহিনীর সদস্য ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক মাদক ব্যবসায়ী জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০ কেজি গাঁজা নিয়ে প্রাইভেটকারটি খুলনার উদ্দেশে রওনা হয়।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আহসান হাবীব জানান, বাগেরহাটের মোড়লগঞ্জের বারইখালি গ্রামের হাওলাদার বাড়ির মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে প্রাইভেটকারচালক রুবেল হাওলাদারকে খুলনার মাদক ব্যবসায়ী রিংকু গাড়ি ভাড়া করে কুমিল্লার বুড়িচং এলাকায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে বুড়িচং এলাকার ভারতীয় সীমান্ত এলাকায় গিয়ে ৪০ কেজি গাঁজা প্রাইভেটকারের পেছনের ডেকে করে চাঁদপুর হয়ে খুলনা নিয়ে যাওয়া হচ্ছিল।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খবর পেয়ে যৌথবাহিনীর সহায়তায় সকাল থেকে করিনা ফেরিঘাট এলাকায় ওঁত পেতে থাকে। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসাদুজ্জামান, সেনাবাহিনী চাঁদপুরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত আল সামিউল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব, চাঁদপুর মডেল থানার এসআই ফেরদৌস ও সহকারী পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় সদস্যরা যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ  চালক রুবেল হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!