সোমবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান।
আটককৃত মো. ইমন মোল্যা ওই গ্রামের মো. নিপুল মোল্যার ছেলে।
.png)
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে লোহাগড়া থানা পুলিশের এসআই আসাদুজ্জামান, সহকারী এএসআই মো. ইলিয়াস বেপারী, মো. মিকাইল হোসেন, মো. মাজহারুল ইসলামসহ পুলিশের একটি দল লোহাগড়া পৌরসভাধীন কুমারকান্দা গ্রামের কুমারকান্দা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইমন মোল্যা নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ইয়াবাসহ ইমন মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।