রোববার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল সোনার বারসহ পাচারকারীকে আটক করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিক-নির্দেশনায় দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ডুগডুগি বাজার পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।
রোববার বেলা ২টার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করে। পরবর্তীতে ঐ ব্যক্তি পলানোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের হেড লাইটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করে। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।