ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় আসামিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ৮ ডিসেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় আসামিকে কুপিয়ে জখম
ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গায় মো. মান্না আলী (২৭) নামে এক যুবককে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মো. মান্না আলী চুয়াডাঙ্গা সদরের হাটকালুগঞ্জের সারজেত আলীর ছেলে।

জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে একটি মামলার হাজিরা দিতে যান আসামি মো. মান্না আলী। আদালত সংলগ্ন বিআরটিএ অফিসের সামনে মামলার বাদী পক্ষের মো. জাহিন, ইমরানসহ ৮-১০ জন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার ডান হাতে কোপ দিয়ে জখম করেন। পরবর্তীতে আহত অবস্থায় মান্না আলীকে সদর হাসপাতালে ভর্তি করে থানা পুলিশ। এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!