ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র-গুলি-ফেনসিডিল জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৯ নভেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র-গুলি-ফেনসিডিল জব্দ
জব্দকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও ফেনসিডিল -ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামের মাছপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির মুন্সিপুর বিওপি’র সদস্যরা এসব আগ্নেয়াস্ত্র, গুলি ও ফেনসিডিল জব্দ করেন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য বিজিবি’র ব্যাটালিয়ন সদরে জমাকরণের পাশাপাশি দামুড়হুদা থানায় একটি মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!