ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ৯ নভেম্বর ২০২৪
পাবনায় মাদকবিরোধী সাইকেল র‌্যালি
পাবনার চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি -ছবি: ডেইলি বাংলাদেশ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগান নিয়ে বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পাবনার চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীদের নিয়ে চাটমোহর স্টার মোড় থেকে সাইকেল র‌্যালি শুরু হয়।র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী শপথ। এসময় বাবা-মায়ের আদেশ মেনে চলাসহ মাদক থেকে দূরে থাকার শপথ নেন অংশগ্রহণকারীরা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, ডাক্তার এসএম আতিকুল আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোহাগ প্রমুখ।

Advertisement

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান, সেজান, হাসেম, আল-আমীন, নয়ন, রাহুলসহ অনেকে।

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‌্যালি ও মাদক বিরোধী শপথ অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহর উপজেলা ও পৌর যুবদল। সার্বিক সহযোগিতায় ছিল চাটমোহর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!