ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে দুই কারারক্ষী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ৭ ডিসেম্বর ২০২৪
সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে দুই কারারক্ষী আটক
সাতক্ষীরা জেলা কারাগার -ফাইল ফটো

সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত দুই কারারক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার রাজনগর গ্রামস্থ বেত্রাবর্তী ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

আটককৃত কারারক্ষীরা হলেন-  ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মামুন চৌধুরী (২৮) এবং একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডব্লিউ বিশ্বাসের ছেলে মো. রাজন বিশ্বাস (২৯)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে অবৈধভাবে অর্থলাভের উদ্দেশ্যে ব্রিজের ওপর অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় খবর দেয়। পরে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সময় জনগণের উপস্থিতিতে তাদের মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাপ জব্দ এবং তাদের আটক করে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

Advertisement

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!