ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২৩:২৫, ৬ ডিসেম্বর ২০২৪
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালায় অভিবাসন বিভাগ; ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে দেশটির পুত্রজায়া অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ‘পিকেএনএস’ নামে অ্যাপার্টমেন্টে অভিযানে চালিয়ে অবৈধ বসবাসের অভিযোগে ৯৩ জনকে আটক করা হয়। এর মধ্যে চার মাস বয়সি শিশুও রয়েছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান।

Advertisement

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চালানো অভিযানে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে।

আটকদের পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। কিছুদিন পরপর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্ক ছড়িয়েছে প্রবাসীদের মধ্যে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!