আটককৃত যাত্রীরা হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।
.png)
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ভেতর ঢুকে দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সুকৌশলে স্বর্ণালংকারগুলো বহন করছিলেন তারা।
তিনি আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ছিল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় নিয়ম অনুযায়ী একই ফ্লাইটে তাদের ঢাকা বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।