সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।
ওই কৃষক লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
.png)
খোঁজ নিয়ে জানা গেছে, একমাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবীনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্নভাবে আঘাত করে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে গত রোববার রাতে বুঝতে পারেন ও স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবীনগর ক্যাম্পে অবগত করেন। বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান থানা পুলিশকে অবগত করলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে।
ওসি আশরাফুজ্জামান সরকার জানান, ধারণা করা হচ্ছে এটি ৭১ সালের গ্রেনেড। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।