স্থানীয় সময় রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।
দেশটির এক পুশিশ কর্মকর্তা বলেছেন, হামলাকারীদের ছোড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
.png)
তবে এ হামলার সাথে কোন গোষ্ঠী জড়িত সেই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি আইনশৃঙ্খলাবাহিনী।
পুলিশের কর্মকর্তা বলেছেন, আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। গ্রেনেড বিস্ফোরণের কারণে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মার্কেটের দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের অভিযানে কাশ্মিরের সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ এক কমান্ডার ও দুই সদস্য নিহত হওয়ার একদিন পর মার্কেটে ঐ হামলার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তান পৃথক দুই কাশ্মিরের নিয়ন্ত্রণ করলেও উভয় অংশকে নিজেদের বলে দাবি করে দেশ দু’টি। ভারত-অধিকৃত কাশ্মিরের বাসিন্দারা কয়েক যুগ ধরে নয়াদিল্লির শাসনের বিরোধিতা করে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছেন।