সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনা উচিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার আগেই তাদের পকেটের টাকা খালি হচ্ছে। এতে মানুষ সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।
.png)
মানববন্ধনে টাঙ্গাইল কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর আয়োজনে বক্তারা আরো বলেন, সাধারণ ভোক্তাদের জীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। যা জনজীবনে অত্যন্ত চাপ সৃষ্টি করেছে। এখান থেকে রেহাই পাওয়ার জন্য অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য বিশেষ টাস্কফোসের কার্যক্রম চলমান রাখার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনের বক্তব্য রাখেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনজু রানি প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি নাছিমুল ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির টাঙ্গাইল জেলার প্রতিনিধি মামুনুর রহমান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আলমগীর হোসেন, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ আরো অনেকে।