ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইনজীবী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ২৯ নভেম্বর ২০২৪
আইনজীবী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
আইনজীবী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসকনের বর্বরোচিত হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমঈয়ত সোব্বানে আহলে হাদিস বাংলাদেশ।

শুক্রবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন আমতলী বাটা শো-রুমের সামনে জমঈয়ত সোব্বানে আহলে হাদিস বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ইসকনকে ‘ভারতীয় আধিপত্যের দোসর ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ইসকনদের বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সবশেষ বাংলাদেশে ইসকনের কার্যক্রম বন্ধের দাবি জানান।

Advertisement

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. মাসুদ রেজা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!